ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মৌলভীবাজার পৌর জামায়াতের আমির গ্রেফতার

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৫, ২৫ আগস্ট ২০২৩
মৌলভীবাজার পৌর জামায়াতের আমির গ্রেফতার
গ্রেফতার হাফেজ তাজুল ইসলাম- ফাইল ফটো

মৌলভীবাজার পৌর জামায়াতের আমির হাফেজ তাজুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে।

শুক্রবার জেলার মডেল থানার ওসি মো. হারুনূর রশিদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বুধবার রাতে পৌর শহরের প্রেস ক্লাব মোড়ের জেলা পরিষদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ওসি মো. হারুনূর রশিদ চৌধুরী বলেন, পুলিশ অভিযান চালিয়ে পৌর জামায়াতের আমির তাজুল ইসলামকে গ্রেফতার করেছে। তাকে জিজ্ঞাসাবাদে এবং সিডিএমএস পর্যালোচনা করে তার বিরুদ্ধে ৫টি মামলার তথ্য পাওয়া গেছে।

Advertisement

তিনি বলেন, এর মধ্যে কুলাউড়া থানায় দুটি, বড়লেখা থানায় একটি ও সদর থানায় দুটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এমআই/আরআই
লিংক সফলভাবে কপি হয়েছে!