ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টাঙ্গাইলে ডেঙ্গুতে নারীর মৃত্যু, আক্রান্ত ২২

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৯, ২৬ আগস্ট ২০২৩
টাঙ্গাইলে ডেঙ্গুতে নারীর মৃত্যু, আক্রান্ত ২২
ফাইল ফটো

টাঙ্গাইলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রোজিনা আক্তার (৩৩) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরো ২২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। রোজিনা দেলদুয়ার উপজেলার লাউহাটি গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী।

শনিবার বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া। তিনি জানান, রোজিনা আক্তার গত বৃহস্পতিবার আশঙ্কাজনক অবস্থায় মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি হন। শুক্রবার সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ পর্যন্ত জেলায় মোট পাঁচজন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

সিভিল সার্জন জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ২২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সদর উপজেলায় ১০ জন, নাগরপুরে ছয়জন, মধুপুরে চারজন এবং মির্জাপুরে রয়েছেন দুইজন।

Advertisement

তিনি আরো জানান, জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত মোট রোগীর সংখ্যা এক হাজার ৪৬৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন এক হাজার ৩২৭ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৩৮ জন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!