[ দেশজুড়ে ]
রাস্তায় দাঁড়িয়ে ২ যুবক, দেহ তল্লাশিতে বেরিয়ে এল মাদক
ফাইল ফটো
বান্দরবানের আলীকদম উপজেলায় ২ হাজার ৭০০ ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে আলীকদম থানার ওসি এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার সাদ্দাম হোসেন ও মোহাম্মদ আলী উপজেলার নয়াপাড়া ইউনিয়নের বাবুপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের কানা মেম্বারঘাট সংলগ্ন রাস্তার ওপর দাঁড়িয়ে ছিলেন সাদ্দাম হোসেন ও মোহাম্মদ আলী। এ সময় তাদের দেহ তল্লাশি করে ২ হাজার ৭০০ ইয়াবা উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ব্যবসা করে আসছিলেন।
.png)
এ ব্যাপারে আলীকদম থানার ওসি খন্দকার তবিদুর রহমান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মাদক আইনে ২টি মামলা করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বান্দরবান
লিংক সফলভাবে কপি হয়েছে!