[ দেশজুড়ে ]
ইঞ্জিন ঘোরাতেই লাইনচ্যুত বগি
ছবি: সংগৃহীত
কিশোরগঞ্জের ভৈরব রেলস্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী আন্তঃনগর এগারো সিন্ধুর প্রভাতী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে ভৈরব রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ভৈরব রেলস্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর এগারো সিন্ধুর প্রভাতী ট্রেনটি সকাল ৯টার দিকে ভৈরব স্টেশনে এসে পৌঁছায়। পরে কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার জন্য ইঞ্জিন ঘোরানোর সময় হঠাৎ একটি বগি লাইনচ্যুত হয়।
.png)
ভৈরব রেলস্টেশন মাস্টার মো.ইউসুফ মিয়া জানান, ঢাকা থেকে ছেড়ে আসা এগারো সিন্ধুর প্রভাতী ট্রেনের ইঞ্জিন ঘোরানোর সময় একটি বগি লাইনচ্যুত হয়। ইঞ্জিনটি উদ্ধারে কাজ চলছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!