মৃত ব্যক্তির নাম নুরুজ্জামান। তার বাড়ি নগরীর শাহ মুখদুম থানার বকশিয়া খানকা শরিফ এলাকায়। তিনি নগরীর মধুবন কমিউনিটি সেন্টারে বাবুর্চির কাজ করতেন।
হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ইনচার্জ সহকারী অধ্যাপক ডা. তানজিলুল বারি জানান, এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছিলেন নুরুজ্জামান। শুক্রবার রাত পৌনে ২টার দিকে তাকে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা করে তার ডেঙ্গু পজিটিভ আসে। তার শ্বাসকষ্ট ও হাঁপানি ছিল।
.png)
ডা. তানজিলুল বারি আরো জানান, রোববার সকাল ৯টা পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ৭৪ জন। এর মধ্যে স্থানীয়ভাবে আক্রান্ত ৫৭ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ জন। এ নিয়ে রামেক হাসপাতালে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়ালো পাঁচজনে।