[ দেশজুড়ে ]
বরগুনায় শিবিরের ৬ কর্মী আটক
আটককৃতরা। ছবি: সংগৃহীত
বরগুনার বামনার ছোনবুনিয়া গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে গোপন বৈঠকের সময় শিবিরের ৬ কর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদি বই ও ক্রেস্ট উদ্ধার করা হয়।
রোববার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- পাথরঘাটা উপজেলার কাঠালতলী গ্রামের মতিউর রহমান হাওলাদারের ছেলে মো. হাসিব, একই উপজেলার নাচনাপড়া গ্রামের আবুল কালামের ছেলে সাইফুল ইসলাম, বারেক সরদারের ছেলে মো. সুমন সরদার, বামনা উপজেলার ছোনবুনিয়া গ্রামের ইসাহাক হাওলাদারের ছেলে মো. হাসিব এবং ঘোলাঘাটা গ্রামের চান মিয়ার ছেলে ইসা আলম।
.png)
বামনা থানার ওসি মো. মাইনুল হোসেন জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। সোমবার তাদের আদালতে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!