[ দেশজুড়ে ]
ডজনখানেক মামলার আসামি ফের হেরোইনসহ গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
বগুড়ার আদমদীঘিতে ডজনখানেক মাদক মামলার আসামি হজরত আলী খানকে হেরোইনসহ ফের গ্রেফতার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হজরত আলী খান সান্তাহার নতুন বাজার হাটখোলা এলাকার ছোলায়মান খানের ছেলে।
সান্তাহার ফাঁড়ির পুলিশ পরিদর্শক আলমাস আলী সরকার জানান, সান্তাহার পৌরসভার মাদক সম্রাট খ্যাত হজরত আলী খানকে মাদকসহ বহুবার গ্রেফতার করে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। তার স্ত্রী ও পরিবারের প্রায় সবাই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। আদালত তাকে মাদক মামলায় সাজাও দিয়েছিলেন। তিনি আদালত থেকে জামিনে মুক্ত হওয়ার পর বাড়ি ফিরে আবারো মাদক বেচাকেনা শুরু করেন।
.png)
রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে হজরত আলী খানের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় তার শোবার ঘর থেকে হেরোইনসহ তাকে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, সোমবার ফের তার বিরুদ্ধে মাদক মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে মাদক মামলার সাজাসহ প্রায় ডজনখানেক মাদক মামলা চলমান রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!