ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টাকা নিয়ে সব সমস্যার সমাধান করতেন ‘জিনের রানি’ অঞ্জনা!

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৫, ২৮ আগস্ট ২০২৩
টাকা নিয়ে সব সমস্যার সমাধান করতেন ‘জিনের রানি’ অঞ্জনা!
ছবিতে অঞ্জনা কর্মকার

শরীয়তপুরের ভেদরগঞ্জে অঞ্জনা কর্মকার নামে এক জিনের রানিকে আটক করা হয়েছে। পরে তাকে ৩০ দিনের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, রোববার (২৭ আগস্ট) রাতে ভেদেগঞ্জ ইউএনওর নেতৃত্বে অভিযান পরিচালনা করে রামভদ্রপুর ইউনিয়নের পাঁচালিয়া গ্রাম থেকে ওই নারীকে আটক করা হয়।

আটক অঞ্জনা কর্মকারের বাড়ি উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের পাঁচালীয়া গ্রামে।

Advertisement

জানা যায়, দীর্ঘদিন ধরে ২ হাজার ৫০০ থেকে ৫ হাজার টাকা ভিজিট নিয়ে জিনের মাধ্যমে সব ধরনের চিকিৎসাসহ বিভিন্ন কার্যক্রমের কথা বলে প্রতারণা করে আসছিলেন অঞ্জনা কর্মকার। এমন তথ্য পেয়ে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ও পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে তাকে আটক করেন। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩০ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

ভেদরগঞ্জ ইউএনও আব্দুল্লাহ আল মামুন বলেন, অঞ্জনা রানি কর্মকার ওরফে অঞ্জু সব সমস্যা ও রোগের চিকিৎসা করতে পারেন বলে মানুষের কাছ থেকে ২ হাজার ৫০০ টাকা থেকে শুরু করে ৫ হাজার টাকা করে নিয়ে প্রতারণা করে আসছিলেন। তাকে রামভদ্রপুর ইউনিয়নের পাচালিয়া গ্রাম থেকে হাতেনাতে ধরে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ভুয়া চিকিৎসক, ভণ্ড কবিরাজদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!