দণ্ডপ্রাপ্ত লোকমান হোসেন (৪৫) উপজেলার বদলকোট ইউনিয়নের দক্ষিণ বদলকোট গ্রামের আলী আহম্মদের ছেলে।
মঙ্গলবার (২৯ আগস্ট) সন্ধ্যার দিকে উপজেলার বদলকোট ইউনিয়নের দক্ষিণ বদলকোট গ্রামে এ অভিযান চালানো হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া।
.png)
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ বদলকোট গ্রামে গাঁজা সেবনের সময় লোকমান হোসেনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ইউএনও মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া আটককৃত লোকমানকে ২ বছরের কারাদণ্ড দেন এবং ২শ’ টাকা জরিমানা করেন। এ অভিযান পরিচালনায় সহযোগিতা করে চাটখিল থানার একদল পুলিশ।