মৃত নিশাত তাসনিম তানহা ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুল থেকে এ বছর জিপিএ-৫ পেয়ে এসএসসি পাস করেছেন। তিনি ঢাকার ব্যবসায়ী ও উজিরপুরের ভবানীপুর গ্রামের বাসিন্দা কামরুল হাসান নাসিম মোল্লার মেয়ে।
উজিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার মো. কলিমউল্লাহ জানান, বুধবার সকাল ১০টার দিকে বরিশালের বানারীপাড়া উপজেলার কালির বাজার এলাকার সন্ধ্যা নদীতে লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন তানহার পরিবার।
.png)
তিনি আরো জানান, মঙ্গলবার দুপুর ১টার দিকে তানহা তার ছোট ভাইকে সঙ্গে নিয়ে বাড়ি সংলগ্ন কচা নদীর ঘাটে গোসল করতে যান। গোসলে নামার আগে পা পিছলে পড়ে গিয়ে স্রোতের টানে ভেসে যান। এ সময় ছোট ভাই চিৎকার দিলে তাদের মা এসে বাঁচানোর চেষ্টা চালান। কিন্তু এর আগেই নিখোঁজ হন তিনি। বুধবার তানহার লাশ বানারীপাড়ার সন্ধ্যা নদীতে ভেসে ওঠে। তানহা তার বাবা-মায়ের সঙ্গে দাদাবাড়িতে বেড়াতে এসেছিলেন।
উজিরপুর মডেল থানার কামরুল হাসান জানান, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।