বুধবার সন্ধ্যার দিকে ফরিদপুর শহরের প্রগতি ফিলিং স্টেশনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফরিদপুর ফায়ার সার্ভিসের দমকল বাহিনী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিস স্টেশনের চিফ স্টেশন ম্যানেজার সুভাস বাড়ৈই বলেন, তেলবাহী একটি লরি থেকে পেট্রোলিয়ামজাত দ্রব্য আনলোড করার সময় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে প্রায় এক ঘণ্টার চেষ্টার আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা। কি কারণে এ আগুন লেগেছে তা জানতে তদন্ত চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত ওই তেলের পাম্পে বিকেল সাড়ে ৫টার দিকে হঠাৎ করে বিকট শব্দ হয়। তারপর ওই ফিলিং স্টেশনের তেলের ডিপোর সামনে আগুন জ্বলতে দেখা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
.png)
পেট্রোল পাম্পের ম্যানেজার বলেন, একটি লরিতে ৪ হাজার লিটার ডিজেল ও ২ হাজার লিটার পেট্রোল আনলোড করার সময় হঠাৎ ওই লরিতে আগুন লেগে যায়। এরপর ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া গেছে।