ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দাঁড়িয়ে থাকা লেগুনার ট্রাকের ধাক্কা, প্রাণ গেল ইপিজেড কর্মীর

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৫, ৩১ আগস্ট ২০২৩
দাঁড়িয়ে থাকা লেগুনার ট্রাকের ধাক্কা, প্রাণ গেল ইপিজেড কর্মীর
ছবি: সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামে দাঁড়িয়ে থাকা লেগুনার পেছনে ট্রাকের ধাক্কায় সিমা খাতুন নামে এক ইপিজেড কর্মী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো চারজন।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে পাবনা মহাসড়কের কদমছিলান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিমা খাতুন কদমছিলান গ্রামের মাজেদুল ইসলামের স্ত্রী। তিনি ঈশ্বরদী ইপিজেডের কর্মী ছিলেন।

স্থানীয়রা জানান, পাবনার ঈশ্বরদী ইপিজেডের ভাড়া করা একটি লেগুনা ওই মহাসড়কের কদমচিলানে দাঁড়িয়ে ইপিজেডের কর্মীদের তুলছিল। এ সময় অন্যান্য সহকর্মীদের সঙ্গে ইপিজেডে যাওয়ার জন্য লেগুনাতে উঠেন সীমা। পরে পাবনাগামী একটি ট্রাক দাঁড়িয়ে থাকা লেগুনাটির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান সীমা। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।

Advertisement

বড়াইগ্রাম হাইওয়ে থানার এসআই আলিমুল ইসলাম জানান, সকালে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!