[ দেশজুড়ে ]
রান্নায় ব্যস্ত মা, নানার বাড়ির পুকুরে ভাসছিল ছোট্ট সাঈদ
ছবি: ডেইলি বাংলাদেশ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় নানার বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে আবু সাঈদ মিয়া নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উজান বোচাগাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। ১৮ মাসের শিশু আবু সাঈদ মিয়া কঞ্চিবাড়ি ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামের বকুল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, মা শিল্পী বেগমের সঙ্গে নানার বাড়ি বেড়াতে যায় আবু সাঈদ। পরে বৃহস্পতিবার সকালে সাঈদকে বাড়ির উঠানে রেখে রান্না করছিলেন শিল্পী। এ সময় সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সাঈদ। পরে তাকে দেখতে না পেয়ে পুকুর থেকে সাঈদকে মৃত অবস্থায় উদ্ধার করেন পরিবারের সদস্যরা।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন চন্ডিপুর ইউপি চেয়ারম্যান মো. মেহেদী মোস্তফা।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!