ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুমিল্লায় গোরস্থানে ১৬টি নতুন কবরকে ঘিরে ‘রহস্য’

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৫, ৩১ আগস্ট ২০২৩
কুমিল্লায় গোরস্থানে ১৬টি নতুন কবরকে ঘিরে ‘রহস্য’
ছবি: সংগৃহীত

পারিবারিক একটি গোরস্থানে ‘রহস্যজনক’ ১৬টি নতুন কবর ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। কুমিল্লার দেবিদ্বার উপজেলার দেবিদ্বার পৌর এলাকায় এ ঘটনা ঘটেছে। 

মোল্লাবাড়ির একপক্ষের দাবি, এগুলো পূর্ব-পুরুষের সমাধিস্থল। তবে অপরপক্ষ বলছে, ওই স্থানে কোনো কবর ছিল না। সবই জায়গা বিক্রি বন্ধের চক্রান্ত। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন।

জানা গেছে, দেবিদ্বার পৌর এলাকার নিউ মার্কেটের পাশেই ১৮ শতক জায়গা নিয়ে মোল্লাবাড়ির শত বছরের পুরোনো পারিবারিক গোরস্থান। পূর্ব-পুরুষের বেশকিছু কবরও আছে সেখানে। ৩-৪ দিন আগে কবরস্থানের এক শতক জায়গায় হঠাৎ নতুন ১৬টি কবর দেখা যায়। মোল্লাবাড়ির নজরুল পক্ষের দাবি, এগুলো পূর্ব-পুরুষের সমাধিস্থল।

Advertisement

তবে মোল্লাবাড়ির রমিজ পক্ষের দাবি, ওই এক শতক জায়গা বিক্রির তোড়জোড় করছিলেন তিনি। এসব বিক্রি বন্ধের ষড়যন্ত্র।

এ নিয়ে এলাকাবাসীর মাঝেও তৈরি হয়েছে চাঞ্চল্য। বিষয়টি স্পর্শকাতর। তাই এ ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।

দেবিদ্বার থানার ওসি ফোনে বলেন, সেখানে জমি সংক্রান্ত বিরোধ আছে। একপক্ষ বলছে, ওখানে কোনো কবর ছিল না। আরেকপক্ষ বলছে, ওখানে বাঁশঝাড় ছিল তাই কবর দেখা যেত না। ঝাড় পরিষ্কার করাতে কবর দেখা যাচ্ছে। ওই এলাকায় আইনশৃঙ্খলার যেনো কোনো অবনতি না হয় এ জন্য আমরা তৎপর আছি। তদন্ত শেষে সব রহস্যের জট খুলবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!