ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নানাবাড়ি বেড়াতে এসে নদীতে ডুবে নিথর শিশু আনিশা

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ২২:১৩, ৩১ আগস্ট ২০২৩
নানাবাড়ি বেড়াতে এসে নদীতে ডুবে নিথর শিশু আনিশা
প্রতীকী ছবি

ময়মনসিংহের নান্দাইলে নানাবাড়ি বেড়াতে এসে নদীর পানিতে ডুবে আনিশা আক্তার নামে উনিশ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চরশ্রীরামপুর মাইজপাড়া আকন্দপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আনিশা আক্তার নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কালিয়াপাড়া গ্রামের সৌদি প্রবাসী বিপুল মিয়ার মেয়ে। পনের দিন আগে মায়ের সঙ্গে নানাবাড়ি মাইজপাড়া আকন্দপাড়া গ্রামে বেড়াতে এসেছিল তানিশা।

জানা গেছে, সকালে বাড়িতে মায়ের সঙ্গেই ছিল আনিশা। এ সময় বিদেশ থেকে আনিশার বাবা ভিডিও কল করেন। ফোনে কথা বলতে গিয়ে মেয়েকে তার নানির কাছে রেখে যান আনিশার মা। আনিশাকে বাইরে রেখে ঘরে কাজ করতে চলে যান আনিশার নানি। এ সময় পরিবারের সবার অগোচরে বাড়ির পাশের ব্রহ্মপুত্রের শাখা নদে পড়ে যায় আনিশা। পরে তার মামা সাইফুল ইসলাম আনিশার লাশ নদীতে ভাসতে দেখে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

Advertisement

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!