মঙ্গলবার বেলা ১১টার দিকে সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের শিহিপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত হাফসা একই গ্রামের কৃষক মো. জাহাঙ্গীর মৃধার একমাত্র মেয়ে।
জানা যায়, সকাল ১০টার দিকে হাফসাকে উঠানে ছেড়ে দিয়ে তার মা হেনা বেগম বাড়ির কাজ করছিলেন। হাফসা এ সময় খেলতে খেলতে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে পুকুরের পানিতে ভাসতে দেখেন। পরে হাফসাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
ভাওয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুকউজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।