[ দেশজুড়ে ]
বালতির পানিতে ডুবে প্রাণ গেল শিশুর
লামা থানা। ফাইল ফটো
বান্দরবানের লামা পৌরসভার একটি বাসায় বালতির পানিতে ডুবে ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম রাইসা মনি। সোমবার (২৮ আগস্ট) বেলা ১১টার সময় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড লামামুখ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শিশুর বাবা রফিক সরকার বলেন, রাইসার মা রান্নাঘরে কাজে ব্যস্ত ছিলেন। তখন তার অগোচরে বাসার বাথরুমের পানি ভরা বালতিতে পড়ে যায়। পরে সেখান থেকে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লামা থানার ওসি শামীম শেখ বলেন, লাশটি এখনও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। শিশুটির পরিবারের কারো অভিযোগ না থাকায় পারিবারিকভাবে দাফনের জন্য বলা হয়েছে।
.png)
রাইসা লামা পৌরসভার লামামুখ গ্রামের যুবলীগ নেতা রফিক সরকারের মেয়ে। এক ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট রাইসা।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বান্দরবান
লিংক সফলভাবে কপি হয়েছে!