[ দেশজুড়ে ]
মাছ ধরার নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ১১ জেলে দগ্ধ
ফাইল ফটো
কক্সবাজার শহরের নুনিয়াছড়া ৬ নম্বর ঘাটে মাছ ধরার নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১১ জেলে দগ্ধ হয়েছেন।
শুক্রবার সকাল ১০টার দিকে কক্সবাজার সদরের নুনিয়াছড়া ৬ নম্বর ঘাটে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- নৌকার মাঝি দুলাল, শফিক, দিল আহমেদ। তবে তাৎক্ষণিকভাবে বাকি ৯ জনের পরিচয় পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান।
.png)
তিনি বলেন, বঙ্গোপসাগর থেকে ইলিশ ধরে ৬ নম্বর ঘাটে আসছিলেন তারা। হঠাৎ বিকট শব্দ হয়। পরে গিয়ে দেখি নোঙ্গর করা অবস্থায় নৌকায় থাকা রান্না করার গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরণ ঘটেছে। এতে নৌকার ১১ জন জেলে আগুনে ঝলসে গেছে। ওই সময় পাশে থাকা জেলেরা তাদের উদ্ধার করে ঘাটে পৌঁছে দেয়।
ভুক্তভোগী নৌকার মাঝি দুলাল বলেন, তরকারি গরম করছিল ওই সময় হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণ হয়। বিস্ফোরণে আমিসহ নৌকার ১১ জন গুরুতর আহত হয়েছে। আমাদের মধ্যে অনেকেরই আবস্থা খারাপ। দগ্ধদের চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!