ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

১৩ বছর আত্মগোপনে, তবুও শেষ রক্ষা হলো না রায়হানের

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১১:১৮, ২ সেপ্টেম্বর ২০২৩
১৩ বছর আত্মগোপনে, তবুও শেষ রক্ষা হলো না রায়হানের
গ্রেফতারকৃত রায়হান

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রায়হান। জামিনে বের হয়ে আত্মগোপনে ছিলেন দীর্ঘ ১৩ বছর। তবুও শেষ রক্ষা হলো না। ধরা পড়েন র‌্যাবের হাতে।

শনিবার ভোরে নওগাঁর ধামইরহাট উপজেলা শহর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রায়হান জয়পুরহাট জেলার ধলাহার এলাকার ওছিম উদ্দিনের ছেলে।সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৫ এর জয়পুরহাটের ভারপ্রাপ্ত কমান্ডার রফিকুল ইসলাম। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রায়হান ২০১০ সালের ৩ মার্চ জয়পুরহাট সদর থানার ধলাহার ইউনিয়নের বালিয়াতর গ্রামে ৪৮০ বোতল ফেনসিডিলসহ র‌্যাবের হাতে আটক হন। পরবর্তীতে র‌্যাব বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় একটি মামলা করে। এরপর জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যান তিনি।

Advertisement

আরো জানানো হয়, চলতি বছরের ২৯ আগস্ট জয়পুরহাটের স্পেশাল ট্রাইব্যুনাল আদালত রায়হানকে যাবজ্জীবন সাজা দিলে তাকে গ্রেফতার করতে র‌্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। গোপন সংবাদের ভিত্তিতে ভোরে ধামইরহাট উপজেলা এলাকা থেকে গ্রেফতার করে। পরে তাকে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!