ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বরগুনায় ডেঙ্গুতে কলেজছাত্রের মৃত্যু

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪৪, ২ সেপ্টেম্বর ২০২৩
বরগুনায় ডেঙ্গুতে কলেজছাত্রের মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ

বরগুনায় ডেঙ্গুতে হৃদয় মাঝি নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

মৃত হৃদয় মাঝি বরগুনা পৌরসভার থানাপাড়া এলাকার রন মাঝির ছেলে। তিনি বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক অরূপ।

Advertisement

জানা যায়, গত তিন দিন আগে জ্বর ও মাথা ব্যথায় নিয়ে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসেন হৃদয়। পরে পরীক্ষা করে তার ডেঙ্গু শনাক্ত হয়। এরপর থেকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। শুক্রবার রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হৃদয়।

হাসপাতালে তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার থেকে শুক্রবার রাত পর্যন্ত ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত জেলায় ডেঙ্গুতে দুজনের মৃত্যু হলো। নতুন ভর্তি হয়েছেন ১৬ জন। বরগুনা জেনারেল হাসপাতালে এখনো ৯৩ জন চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে পুরুষ ৫৩, মহিলা ৪০ জন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: বরগুনা
লিংক সফলভাবে কপি হয়েছে!