[ দেশজুড়ে ]
বাসের ধাক্কায় ইজিবাইকে থাকা স্ত্রী নিহত, স্বামী হাসপাতালে
ছবি: ডেইলি বাংলাদেশ
যশোরে দাঁড়িয়ে থাকা ইজিবাইকে একটি বাসের ধাক্কায় নারীসহ তিনজন হতাহত হয়েছেন। শনিবার দুপুরে যশোর-ছুটিপুর আঞ্চলিক সড়কের এড়েন্দা বাজারের শান্তির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ঐ নারীর নাম হাফেজা বেগম। তিনি ঝিকরগাছা উপজেলার কায়েমকোলা গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী। আহতরা হলেন- নিহতের স্বামী হাবিবুর রহমান ও ইজিবাইক চালক নাসির উদ্দিন।
পুলিশ জানায়, শান্তির মোড়ে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। ছুটিপুর থেকে থেকে আসা একটি ইজিবাইক যাত্রী নামানোর জন্য ট্রাকটির পেছনে দাঁড়ায়। এ সময় পেছন থেকে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয় ইজিবাইককে। এতে ঘটনাস্থলে হাফেজা বেগম নামে এক নারী নিহত হন। আহত হন ইজিবাইক চালক নাসির উদ্দিন ও নিহতের স্বামী হাবিবুর রহমান। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোতয়ালি থানার ওসি তাজুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও দু’জন আহত হয়েছেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠিয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
যশোর
লিংক সফলভাবে কপি হয়েছে!