বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন নিহতের মামা জসিম উদ্দিন।
নিহত শাহরিয়ার সাদমান চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের নিরামিশপাড়া এলাকার জানে আলমের ছেলে।
.png)
স্বজনদের থেকে জানা যায়, সাদমান আট মাস আগে আবুধাবিতে যান। সেখানে তিনি তার বাবার সঙ্গে রক্ষণাবেক্ষণের কাজ করতেন। শনিবার সকালেও প্রতিদিনের মতো কাজে যান তিনি। কাজের ফাঁকে অসাবধানবশত তার শরীরে বিদ্যুৎস্পর্শ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।