[ দেশজুড়ে ]
বিদ্যুৎস্পৃষ্ট ভাগনেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মামারও
ফাইল ফটো
রংপুরের মিঠাপুকুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট মামা-ভাগনের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের বড় হযরতপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই গ্রামের মৃত মমদেল হোসেনের ছেলে মজমুল হোসেন ও মো. শাহজাহান মিয়ার ছেলে বুলু মিয়া। তারা সম্পর্কে মামা-ভাগনে।
বিষয়টি নিশ্চিত করেছেন বড় হযরতপুর ইউনিয়নের সদস্য রেজাউল করীম লাভলু।
.png)
জানা যায়, শাহজাহান মিয়ার বাড়ির পাশে নির্মাণাধীন দোকানের সামনে জমে থাকা পানিতে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে যায়। বিকেলে দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় নিজের অজান্তে ওই পানিতে পা রাখা মাত্রই বিদ্যুৎস্পৃষ্ট হন বুলু মিয়া। তাকে উদ্ধারের জন্য মামা মজমুল এগিয়ে এলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলে মারা যান তারা।
মিঠাপুকুর থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, বিদ্যুৎস্পৃষ্টে মামা-ভাগনের মৃত্যু হয়েছে। এটি দুঃখজনক ঘটনা। এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেননি।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!