ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বৌভাতে খাবার টেবিলে বসা নিয়ে কাটাকাটি, মা-ছেলেকে কুপিয়ে জখম

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫২, ৩ সেপ্টেম্বর ২০২৩
বৌভাতে খাবার টেবিলে বসা নিয়ে কাটাকাটি, মা-ছেলেকে কুপিয়ে জখম
মাদারীপুর সদর হাসপাতাল- ফাইল ফটো

মাদারীপুরে বিয়ের বৌভাত অনুষ্ঠানের খাবার টেবিলে বসা নিয়ে কাটাকাটির জেরে মা এবং ছেলেকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।

শনিবার দুপুরে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহতদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। একইদিন রাতে সদর মডেল থানায় এ ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে একটি অভিযোগ করা হয়েছে। 

আহতরা হলেন- সদর উপজেলার বাসিন্দা হ্যাপি বেগম (৪৬) ও তার ছেলে নাদির হোসেন (৩০)।

Advertisement

জানা গেছে, হ্যাপি বেগম তার মামাতো ভাই ফারুক সরদারের বিয়েতে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের টেকেরহাটে বউ ভাত অনুষ্ঠানে যান শুক্রবার দুপুরে। এ সময় খাবার টেবিলে বসা নিয়ে হ্যাপি বেগমের ছেলে নাদির হোসেনের সঙ্গে কবির সরদার এবং জাফর সরদারের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মকবুল সরদারের নেতৃত্বে তার লোকজন হ্যাপি বেগম ও নাদির হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং পিটিয়ে আহত করেন।

মাদারীপুর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, বৌভাত অনুষ্ঠানে হামলার বিষয়ে অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত শেষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!