ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ইন্টারনেট ব্যবসার আড়ালে জুয়ার আসর, গ্রেফতার ১০

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৯, ৩ সেপ্টেম্বর ২০২৩
ইন্টারনেট ব্যবসার আড়ালে জুয়ার আসর, গ্রেফতার ১০
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহীতে ইন্টারনেট ব্যবসার আড়ালে জুয়ার আসর চলাকালে ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে রাজপাড়া থানার বহরমপুর মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়।

রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেট্রপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) জামিরুল ইসলাম।

গ্রেফতারকৃরা হলেন, রাজশাহী নগরীর রাজপাড়া থানার দাশপুকুরের মামুনুর রশিদ, শাওন, মিনারুল ইসলাম, আমিনুল ইসলাম শান্ত, মনিরুল ইসলাম নয়ন, রুমন, একই থানার বহরমপুর অচিনতলার তুহিন, মানিক, ছায়েম আহম্মেদ শুভ ও বহরমপুর ব্যাংক কলোনির আশরাফুল ইসলাম।

Advertisement

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) জামিরুল ইসলাম জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগর ডিবি পুলিশের একটি দল লাবীব ইন্টারনেটের অফিসে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ১০ জনকে আটক করে। এ সময় আসামিদের কাছ থেকে নগদ অর্থসহ জুয়া সামগ্রী জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: রাজশাহী
লিংক সফলভাবে কপি হয়েছে!