[ দেশজুড়ে ]
সাতক্ষীরায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
বজ্রপাত- ফাইল ফটো
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বজ্রপাতে মো. আব্দুল আজিজ গাজী নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার কৈখালী ইউনিয়নে এ ঘটনা ঘটে। মৃত আজিজ গাজী কৈখালী ইউনিয়নের পূর্ব-কৈখালী গ্রামের বাহার আলী গাজীর ছেলে।
স্থানীয়রা জানান, আজিজ গাজী দুপুরে নিজের ধান ক্ষেতে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই আব্দুল আজিজ গাজীর মৃত্যু হয়।
.png)
কৈখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শেখ আব্দুর রহিম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!