[ দেশজুড়ে ]
রাতের আঁধারে বৃদ্ধকে কুপিয়ে হত্যা
ফাইল ফটো
শরীয়তপুরের নড়িয়ায় রাতের আঁধারে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত ১২টার দিকে পৌরসভার শুভগ্রাম এলাকার কাদির খানের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত ঐ বৃদ্ধের নাম বাবুল মৃধা। তার বাড়ি মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার মাইছগাঁও এলাকায়। মঙ্গলবার দুপুরে মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, ১৮ বছর যাবৎ নড়িয়া পৌরসভার শুভগ্রামের কাদির খানের বাড়ির টিনের ঘরে ভাড়া থাকতেন বাবুল মৃধা। সোমবার গভীর রাতে জানালা ভেঙে কে বা কারা বাবুল মৃধাকে ধারালো অস্ত্র দিয়ে বাম হাতের রগ কেটে দেয় ও শরীরের বিভিন্ন অংশ আঘাত করে। তার চিৎকার শুনে স্থানীরা লোকজন এগিয়ে আসেন। ততক্ষণে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলেই বাবুলের মৃত্যু হয়।
.png)
নড়িয়া থানার ওসি হাফিজুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছি। হত্যার রহস্য উদঘাটনের জন্য কাজ করছে পুলিশ।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
শরীয়তপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!