[ দেশজুড়ে ]
পাংশায় নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার
লাশ উদ্ধার- ফাইল ফটো
রাজবাড়ীর পাংশায় নৌকাডুবিতে নিখোঁজ কৃষক আব্দুল কুদ্দুসের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
মঙ্গলবার দুপুরে নৌকাডুবির স্থানের প্রায় পাঁচ কিলোমিটার দূরে চরআফড়া এলাকা হতে লাশটি উদ্ধার করা হয়। এর আগে, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ১১ জন যাত্রী নিয়ে পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরপাড়া এলাকায় পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে। এ সময় ১০জন সাঁতার কেটে পাড়ে উঠলেও আব্দুল কুদ্দুস নামে এক কৃষক নিখোঁজ হন।
মৃত আব্দুল কুদ্দুস রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের গঙ্গানন্দদিয়া গ্রামের উজির মন্ডলের ছেলে।
.png)
পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রয়েল আহম্মেদ জানান, সোমবার ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মঙ্গলবার দুপুর ১২টার দিকে চরআফড়া এলাকায় নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!