সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ডাংধরার কদমতলী এলাকার একটি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে সে নিখোঁজ হয়। মৃত আব্দুল্লাহ ডাংধরার নিমাইমারী গ্রামের খোকা বেপারীর ছেলে।
জানা গেছে, রোববার দুপুরে আব্দুল্লাহ দুই সহপাঠীসহ খাল পর হতে যায়। এ সময় স্রোতের তোড়ে তারা ডুবে যায়। পরে অন্য দুইজন সাঁতার কেটে উপরে উঠতে পারলেও আব্দুল্লাহ নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কাজ শুরু করেন। ঐদিন তার সন্ধান না পেয়ে সোমবার সকাল থেকে আবারো উদ্ধার কাজে নামেন তারা। এক পর্যায়ে সন্ধ্যা ৬টার দিকে ঘটনাস্থল থেকে ভাটিতে মাছ ধরার জালের সঙ্গে আব্দুল্লাহর লাশ আটকা পড়া অবস্থায় দেখতে পান তারা। পরে সেখান থেকে লাশ উদ্ধার করা হয়।
.png)
দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।