[ দেশজুড়ে ]
তুরাগ নদ থেকে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
লাশ উদ্ধার- ফাইল ফটো
গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদ থেকে বায়েজিদ নামে ১০ বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছেন সার্ভিসের ডুবুরিরা।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়। মৃত বায়েজিদ গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার বামনজল গ্রামের আলমগীর হোসেনের ছেলে। বায়েজিদ টঙ্গী বাকরাল এলাকায় পরিবারের সঙ্গে থাকত।
জানা যায়, বায়েজিদ বৃহস্পতিবার দুপুরে তুরাগ নদে গোসল করতে যায়। বাকরাল সেতু থেকে নদের পানিতে ঝাঁপ দেওয়ার পর ডুবে যায় সে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করে। তবে ঐদিন তার সন্ধান পাওয়া যায়নি। শনিবার দুপুরে ফের খোঁজা শুরু করলে বায়েজিদের লাশ পায়।
.png)
টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহ আলম জানান, লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!