নিহত জালাল উদ্দিন ঐ গ্রামের মৃত ছবিল উদ্দিন ছেলে। স্থানীয়দের ধারণা- স্ত্রীর পরকীয়ার কারণে হত্যাকাণ্ড ঘটতে পারে।
খোঁজ নিয়ে জানা গেছে, মধ্য বয়সী জালাল উদ্দিন গত পাঁচদিন থেকে নিখোঁজ ছিলেন। শনিবার দুপুরে জালাল উদ্দিনের অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
.png)
এ বিষয়ে হাতীবান্ধা থানাও ওসি শাহা আলম বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য বিকেলে লালমনিরহাট মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।