ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল কৃষকের

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫১, ২ সেপ্টেম্বর ২০২৩
মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল কৃষকের
হাসপাতালে স্বজনদের ভিড়- ছবি: ডেইলি বাংলাদেশ

লালমনিরহাটের হাতীবান্ধায় মোটরসাইকেলের ধাক্কায় ধরনী কান্ত রায় নামে ষাটোর্দ্ধ কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলটি আটক করে স্থানীয় ইউপি পরিষদে জমা দেন স্থানীয়রা।

শনিবার দুপুর ২টার দিকে উপজেলার নওদাবাস বাজারে এ দুর্ঘটনা ঘটনাটি ঘটে। নিহত ধরনী কান্ত রায় উপজেলার নওদাবাস ইউনিয়নের পূর্ব নওদাবাস গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

জানা গেছে, ধরনী কান্ত রায় দুপুরে বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় উপজেলার দইখাওয়া মোড় থেকে আসা দইখাওয়াগামী দ্রুত গতির একটি মোটরসাইকেল ঐ বৃদ্ধকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

হাতীবান্ধা থানার ওসি শাহা আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবার কোনো অভিযোগ করলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!