[ দেশজুড়ে ]
শ্বশুরবাড়ি থেকে জামাইয়ের লাশ উদ্ধার
লাশ উদ্ধার- ফাইল ফটো
পটুয়াখালীর বাউফল উপজেলায় শ্বশুরবাড়ি থেকে বাবু তালুকদার নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকাল ৮টার দিকে বাউফ উপজেলার নাজিরপুর ইউনিয়নের কচুয়া গ্রামের কবির হাওলাদারের বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। বাবুর দ্বিতীয় পক্ষের শ্বশুর কবির হাওলাদার। মৃত বাবু তালুকদার ঐ গ্রামের জাহাঙ্গীর তালুকদারের ছেলে।
বাউফল থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, লাশ উদ্ধার করে পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!