ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিখোঁজের দুইদিন পর শ্রমিকের লাশ উদ্ধার, শরীরে ছিল আঘাতের চিহ্ন

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২০, ৩০ আগস্ট ২০২৩
নিখোঁজের দুইদিন পর শ্রমিকের লাশ উদ্ধার, শরীরে ছিল আঘাতের চিহ্ন
ফাইল ছবি

বরিশালের উজিরপুর উপজেলার মশাং গ্রামে নিখোঁজের দুইদিন পর মেহেদী হাসান নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ৮টায় উজিরপুর মশাং মাধ্যমিক বিদ্যালয়ের পূর্ব পাশে রাবেয়া বেগমের বসতবাড়ির সামনে থেকে ওই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় ও পরিবারের দাবি, হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে।

এর আগে, ২৮ আগস্ট রাত ১০টা থেকে মশাং গ্রামের কাসেম বেপারীর ছেলে মেহেদী হাসান বেপারী (২২) নিখোঁজ ছিলেন। ওই শ্রমিকের পড়নে বেগুনি রঙের লুঙ্গি, বাদামি রঙের শার্ট পরিহিত ছিল।

Advertisement

জানা গেছে, নিহত শ্রমিকের মুখ-মন্ডল রক্তাক্ত ও গলায় ফাঁসের দাগ এবং বিশেষ অঙ্গে ক্ষত রয়েছে। মেহেদী হাসান শারীরিক প্রতিবন্ধী হওয়ায় ডান পা ছোট ও বাকা ছিল এবং তিনি গাছ কাটা শ্রমিকের কাজ করতেন। তিনি ব্যক্তিগত জীবনে অবিবাহিত ছিলেন।

এ ব্যাপারে উজিরপুর মডেল থানার এসআই শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে সকাল সাড়ে ৮টার দিকে ওই যুবককের লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে হত্যার আলামত পাওয়া গেছে।

ওসি মো. কামরুল হাসান জানান, রহস্যজনক হওয়ায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের পরিবার মামলা দায়ের করলে হত্যা মামলা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: বরিশাল লাশ
লিংক সফলভাবে কপি হয়েছে!