ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজারে ২ জনের লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০০:২২, ২৯ আগস্ট ২০২৩
কক্সবাজারে ২ জনের লাশ উদ্ধার
লাশ উদ্ধার- ফাইল ফটো

কক্সবাজারের পেকুয়া উপজেলার পৃথক স্থান থেকে দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে পেকুয়ার টইটং ও উজানটিয়া ইউনিয়ন থেকে লাশ দুইটি উদ্ধার করা হয়। তাদের মধ্যে একজন মানসিক ভারসাম্যহীন। তার পরিচয় শনাক্ত করা যায়নি। অপরজন ১৯ দিন আগে নিখোঁজ চকরিয়ার গিয়াস উদ্দিন বলে দাবি করা হয়েছে। তবে ডিএনএ পরীক্ষার রিপোর্ট না পাওয়া পর্যন্ত পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

উজানটিয়া ইউপির সদস্য মো. শরীফ জানানা, টেকপাড়া বেড়িবাঁধের পাশে এক ব্যক্তির অর্ধগলিত লাশ দেখতে পয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে লাশ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে স্বজনরা এসে এটি চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড এলাকার ফজল করিমের ছেলে গিয়াস উদ্দিন বলে দাবি করেন। তবে লাশটি বিকৃত হয়ে যাওয়ায় পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

Advertisement

চকরিয়া থানার ওসি জাবেদ মাহমুদ জানান, গিয়াস উদ্দিন গত ৯ আগস্ট লামার ফাইতং থেকে আসার পথে নিখোঁজ হন। তার স্বজনরা বিকৃত লাশটি গিয়াস উদ্দিনের বলে দাবি করছেন। দাবিদার এবং লাশের ডিএনএ পরীক্ষার রিপোর্ট পেলে পরিচয় নিশ্চিত হওয়া যাবে।

এদিকে, টইটং ইউপির চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী জানান, সোমবার সকালে নতুন পাড়া এলাকায় সড়কের ওপর ছটফট করতে করতে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি মারা যান। তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

পেকুয়া থানার ওসি মোহাম্মদ ওমর হায়দার জানান, লাশ দুইটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাদের মধ্যে টইটং থেকে উদ্ধার হওয়া ব্যক্তি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে। তার পরিচয় জানা যায়নি। এছাড়া অপরজনের পরিচয় নিশ্চিত হতে চেষ্টা অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!