[ দেশজুড়ে ]
ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রবাসীর মৃত্যু
ফাইল ফটো
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবুল মিয়া নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার অরুয়াইল ইউনিয়নের দুবাজাইল গ্রামে এ ঘটনা ঘটে। বাবুল মিয়া অরুয়াইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত হাজী ধলা মিয়ার ছেলে।
নিহতের ছেলে মামুন মিয়া জানান, তার বাবা দীর্ঘদিন ধরে ইরাক ছিলেন। গত কয়েক মাস আগে ইরাক থেকে দেশে আসেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে নিজের বসতঘরের চালে গাছ কাটার জন্য ওঠেন। এ সময় তার মাথায় বিদ্যুতের তার লেগে বিদ্যুতায়িত হয়ে মারা যান।
সরাইল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তি মারা গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!