[ দেশজুড়ে ]
ওভারটেক করতে গিয়ে ট্রাকচাপায় নিথর শান্ত
শান্ত হাসান
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় ওভারটেক করতে গিয়ে ট্রাকচাপায় শান্ত হাসান নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।
মঙ্গলবার বিকেলে উপজেলা মোড় সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শান্ত হাসান রাজশাহীর বাগমারা উপজেলার বাসুবোয়ালিয়া গ্রামের জেকের আলীর ছেলে। তিনি রাজশাহী কলেজের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে দুর্গাপুর উপজেলা মোড় সংলগ্ন সড়কে মোটরসাইকেলে যাচ্ছিলেন শান্ত। ওই সময় পেছন থেকে ট্রাকটি অতিক্রম করার চেষ্টা করেন শান্ত। কিন্তু সড়কের পাশে বালুর স্তূপ থাকায় মোটরসাইকেল পিছলে ট্রাকের নিচে চাপা পড়ে। এতে গুরুতর আহত হন তিনি। পথচারীরা শান্তকে উদ্ধার করে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেন। এরপর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
.png)
দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) নয়ন হাসান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। পথচারীরা ট্রাকটি আটক করলেও পালিয়ে যান চালক। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!