[ দেশজুড়ে ]
লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা
লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের বিদায় সংবর্ধনায় লালমোহন থানার পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হচ্ছে। ছবি: ডেইলি বাংলাদেশ
ভোলার লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জহুরুল ইসলাম হাওলাদারকে বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার রাতে লালমোহন থানার আয়োজনে থানার হলরুমে এ সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা উপলক্ষে লালমোহন থানার পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপারকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার মো. জহুরুল ইসলাম হাওলাদার বলেন, প্রতিটি পুলিশ সদস্যকে সততা ও নিষ্ঠার সঙ্গে নিজের দায়িত্ব পালন করতে হবে। লক্ষ্য রাখতে হবে কোনো পুলিশ সদস্যের কারণে যেন পুরো বাহিনীর বদনাম না হয়। পুলিশ জনগণের বন্ধু, এটি মাথায় রেখে সকলকে জনগণের সেবায় এগিয়ে যেতে হবে।
.png)
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে থানার পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!