ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আদিতমারীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৪, ৬ সেপ্টেম্বর ২০২৩
আদিতমারীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে কাওছার আলী নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার সকালে আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের কচুমুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত শিশু কাওছার আলী কালীগঞ্জ উপজেলার শিয়ালখোয়া গ্রামের মোস্তাকিন আলীর ছেলে।

স্থানীয়রা জানান, কাওছার আলী তার মায়ের সঙ্গে পলাশী ইউনিয়নের কচুমুড়া গ্রামের আত্মীয় মমতাজ আলীর বাড়িতে বেড়াতে আসে। বুধবার দুপুরের পরে নিজ বাড়িতে ফিরে যাওয়ার কথা ছিল তাদের। সকালে ঐ আত্মীয়ের বাড়ির উঠানে খেলা করছিল শিশু কাওছার আলী। এ সময় পাশে নালায় পড়ে গিয়ে ডুবে যায় সে। বাড়ির লোকজন নালা থেকে কাওছারকে উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

আদিতমারী থানা ওসি মোজাম্মেল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!