[ দেশজুড়ে ]
পানিতে ডুবে মরল ২ বছরের কাওছার
ছবি: ডেইলি বাংলাদেশ
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে কাওছার আলী নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার সকালে উপজেলার পলাশী ইউনিয়নের কচুমুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিশু কাওছার আলী কালীগঞ্জ উপজেলার শিয়ালখোয়া গ্রামের মোস্তাকিন আলীর ছেলে।
পুলিশ জানায়, মায়ের সঙ্গে পলাশী ইউনিয়নের কচুমুড়া গ্রামের আত্মীয় মমতাজ আলীর বাড়িতে বেড়াতে আসে শিশু কাওছার আলী। বুধবার দুপুরে নিজ বাড়িতে ফিরে যাওয়ার কথা ছিল তাদের। সকালে ওই আত্মীয়ের বাড়ির উঠানে খেলা করছিল শিশু কাওছার আলী। এ সময় পাশে নালায় পড়ে গিয়ে ডুবে যায় সে। এরপর বাড়ির লোকজন তাকে উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
.png)
আদিতমারী থানার ওসি মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!