ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ অটোরিকশা চালক আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৭, ৬ সেপ্টেম্বর ২০২৩
টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ অটোরিকশা চালক আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফ উপজেলায় ১০ হাজার ইয়াবাসহ ১০ হাজার পিস ইয়াবাসহ সৈয়দ আলম নামে এক অটোরিকশা চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার সকালে টেকনাফ উপজেলার হোয়াইক্যং চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত সৈয়দ আলম উপজেলার কানজরপাড়ার মির আহমদের ছেলে।

এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ। তিনি জানান, সকালে বিজিবির একটি টহলদল হোয়াইক্যং চেকপোস্টে নিয়মিত যানবাহন তল্লাশি পরিচালনা করছিল। এ সময় কানজরপাড়া হতে পালংখালীগামী একটি অটোরিকশা চেকপোস্টে আসলে তল্লাশির জন্য থামানো হয়। পরবর্তীতে অটোরিকশাটিতে তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একইসঙ্গে ঐ চালককে আটক করে বিজিবি। এ সময় মাদক পাচারে ব্যবহৃত অটোরিকশা ও একটি ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!