ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফার্মেসির আড়ালে মাদক ব্যবসা, যুবক গ্রেফতার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ২২:০২, ৬ সেপ্টেম্বর ২০২৩
ফার্মেসির আড়ালে মাদক ব্যবসা, যুবক গ্রেফতার
গ্রেফতারকৃত শফি মাহমুদ তালুকদার উজ্জ্বল

বগুড়ার আদমদীঘি উপজেলায় একটি ফার্মেসি থেকে নেশা জাতীয় ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ শফি মাহমুদ তালুকদার উজ্জ্বল নামে যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় আদমদীঘি সনি মেডিকেল স্টোর নামে ঐ ফার্মেসিতে অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত দোকান মালিক শফি মাহমুদ তালুকদার উজ্জ্বল একই উপজেলার বাসিন্দা আব্দুল লতিফ তালুকদার মিন্টুর ছেলে। উজ্জ্বল ফার্মেসির আড়ালে মাদক ব্যবসা করতেন বলে পুলিশ জানায়।

জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সনি মেডিকেল স্টোরে অভিযান চালায় আদমদীঘি থানা পুলিশ। এ সময় ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দোকান মালিক শফি মাহমুদ তালুকদার উজ্জ্বলকে গ্রেফতার করা হয়।

Advertisement

আদমদীঘি থানার ওসি রেজাউল করিম জানান, শফি মাহমুদ তালুকদার উজ্জ্বলের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!