[ দেশজুড়ে ]
খেলতে গিয়ে নিখোঁজ, ডোবায় ভাসছিল ভাই-বোনের মরদেহ
ছবি: ডেইলি বাংলাদেশ
নারায়ণগঞ্জের বন্দরের আমিন এলাকায় ডোবায় ডুবে সামির ও তিশা নামে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে মরদেহ দুটি উদ্ধার করে নারায়ণগঞ্জ নৌ থানা পুলিশ।
নিহতরা বন্দরের আমিন এলাকায় অটোচালক কামালের সন্তান। তারা একই এলাকায় হাসান হোসেনের বাড়িতে ভাড়া থাকত।
নারায়ণগঞ্জ নৌ থানার ওসি শহিদুল ইসলাম জানান, নদীর তীরে ওয়াকওয়ে নির্মাণের জন্য কাটা মাটির পাশে ডোবায় জোয়ারের জমে থাকা পানিতে খেলতে নেমে তারা। এরপর থেকে নিখোঁজ হয় তারা। সকালে তাদের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। এরপর মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!