[ দেশজুড়ে ]
খুলনায় ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু
ফাইল ফটো
খুলনায় ডেঙ্গুতে নাসিমা আক্তার নামে আরো এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আরএমও ডা. সুহাস রঞ্জন হালদার। মৃত নাসিমা আক্তার যশোরের কেশবপুর উপজেলার সুজায়েত হোসেনের স্ত্রী।
আরএমও ডা. সুহাস রঞ্জন হালদার জানান, এ নিয়ে মেডিকেল কলেজে ১০ জনসহ খুলনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫ জন ডেঙ্গুরোগী।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!