[ দেশজুড়ে ]
বসতঘর আগুনে পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি ৪ লাখ
ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একটি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার দিনগত রাতে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শিকারমুড়া এলাকার আনিছুরের বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।
পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আসে।
বাড়ির মালিক আনিছুর রহমান জানান, শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে হঠাৎ তার ঘরের টিনের চালে আগুন দেখতে পান। মুহূর্তেই আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এতে ঘরে থাকা সব আসবাবপত্র পুড়ে যায়। এ অগ্নিকাণ্ডে তার প্রায় চার লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
.png)
আনিছুর রহমান বলেন, মনে হচ্ছে- বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে গ্যাসের বোতল পুরে চারদিকে ছড়িয়ে পড়েছে।
শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা ও উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রশান্ত চক্রবর্তী। এ সময় ঐ পরিবারকে সরকারি সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
আখাউড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!