ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁদপুরে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন দুই সহস্রাধিক রোগী

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৮, ৮ সেপ্টেম্বর ২০২৩
চাঁদপুরে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন দুই সহস্রাধিক রোগী
ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুরের ফরিদগঞ্জে নিখচরায় বিভিন্ন রোগে আক্রান্ত দুই সহস্রাধিক অসহায় নারী-পুরুষদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়েছে। 

শুক্রবার দুপুর থেকে উপজেলা সদরের এ.আর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে চিকিৎসাসেবার আয়োজন করেন ফরিদগঞ্জের কৃতি সন্তান ও জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক এ.কে.এম. মোস্তফা হোসেন।

বিদ্যালয়ের বিভিন্ন কক্ষে প্রত্যন্ত অঞ্চল থেকে আসা রোগীদেরকে চিকিৎসাসেবা প্রদান করেন ঢাকা থেকে আগত বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসক ডা. রাফি, ডা. শাহরিয়ার, ডা. তন্ময় সাহা, ডা. হাবিব, ডা. তানিম, ডা. ইমরোজ, ডা. শামছুন্নাহার ও ডা. সুমাইয়া রহমান রিপা।

Advertisement

বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান প্রসঙ্গে অধ্যাপক এ.কে.এম. মোস্তফা হোসেন বলেন, তিনি চিকিৎসক হিসেবে কাজ শুরু করার পর থেকে এলাকার লোকজনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়ে আসছেন। উপজেলার বিভিন্ন স্থানে একাধিকবার নিজ উদ্যোগে চিকিৎসাসেবা ও ওষুধ দিয়েছেন। আজকের এ চিকিৎসাসেবার জন্য তিনি নিজ অর্থে ১০ হাজার মানুষের জন্য ওষুধ নিয়ে এসেছেন। সন্ধ্যা পর্যন্ত সব চিকিৎসক সেবা দিবেন।

এর আগে, চিকিৎসাসেবা কার্যক্রম উদ্বোধন করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল, ফরিদগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: চাঁদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!