ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁদপুরে বিষপানে গৃহবধূর আত্মহনন

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৬, ২৯ আগস্ট ২০২৩
চাঁদপুরে বিষপানে গৃহবধূর আত্মহনন
ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুরে বিষপানে হোসনে আরা (৩৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। মঙ্গলবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বর্তমানে লাশটি ২৫০ শয্যা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে রয়েছে। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি।

মৃত গৃহবধূ হোসনে আরা পুরানবাজারের রঘুনাথপুর এলাকার ইউসুফ গাজীর স্ত্রী। 

Advertisement

গৃহবধূর সঙ্গে আসা মনির জানান, কী কারণে মাছ মারার এনডিন বিষপান করেছেন তা আমি জানি না। আমাকে বলা হয়েছে, হাসপাতাল নিয়ে যেতে, আমরা কয়েকজন তাকে হাসপাতালে নিয়ে এসেছি।

হাসপাতালের চিকিৎসক বিপ্লব দাস জানান, রোগীকে হাসপাতালে আনার পর দ্রুত তাকে চিকিৎসা দেওয়া হয়। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. শেখ মুহসীন আলম বলেন, মৃত্যুর খবর শুনে হাসপাতালে পুলিশ পাঠানো হয়। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!