মৃত হাতেম আলী উপজেলার পারিলা গ্রামের মৃত নিয়ামত আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) কর্মকর্তা নয়ন হোসেন।
.png)
তিনি পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে জানান, হাতেম আলীর নিজস্ব ও লিজ নেয়া দুই বিঘা জমিতে পানবরজ আছে। কিছুদিন থেকে তার পান বরজে পচন দেখা দেয়। এতে পান বরজ প্রায় সাবাড় হয়ে গেছে। এ নিয়ে তিনি হতাশায় নিজ পান বরজে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
তিনি আরও জানান, এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।