ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৭, ২৩ আগস্ট ২০২৩
রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু
ছবি: সংগৃহীত

রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে লাইনচ্যুতির ৩ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার সকাল ৮টা ৪০ মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশনে চাঁপাইনবাবগঞ্জ ও খুলনার মধ্যে চলাচলকারী মহানন্দা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়।

পরে ৩ ঘণ্টার চেষ্টায় সকাল ১১টা ৪০ মিনিটে লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার হয়।

জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ থেকে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়ার সময় লাইনচ্যুতির ঘটনা ঘটে। এতে চাঁপাইনবাবগঞ্জ ও রহনপুরমুখী সব ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বাতিল করা হয় কমিউটার ট্রেনের যাত্রা।

Advertisement

রাজশাহী রেলস্টেশনের স্টেশন ম্যানেজার আব্দুল করিম জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী রেলস্টেশন থেকে খুলনা ছেড়ে যাওয়ার সময় লাইনচ্যুতির ঘটনা ঘটে। এতে চাঁপাইনবাবগঞ্জ ও রহনপুরমুখী সব ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বাতিল করা হয় কমিউটার ট্রেনের যাত্রা। ১১টা ৪০ মিনিটে লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধারের পর চাঁপাইনবাবগঞ্জের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!