ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নরসিংদীতে তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল, দুর্ভোগে যাত্রীরা

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৪, ২৩ আগস্ট ২০২৩
নরসিংদীতে তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল, দুর্ভোগে যাত্রীরা
ছবি: সংগৃহীত

নরসিংদীর তরোয়া এলাকায় আখাউড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়েছে। বুধবার দুপুর আড়াইটার দিকে ঢাকা-চট্রগ্রাম রেলপথে এ ঘটনা ঘটে।

ইঞ্জিন বিকলের পর থেকেই ঢাকাগামী আপ লাইনে দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে চট্টলা ট্রেনের ইঞ্জিনের সহায়তায় জিনারদী স্টেশনে তিতাস কমিউটার ট্রেনটিকে নিয়ে যাওয়া হয়। এতে দুর্ভোগে পড়ে ট্রেনে থাকা যাত্রীরা। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

তিতাস কমিউটার ট্রেনের সহকারী লোকোমাস্টার মো. ফরহাদ জানায়, ট্রেনটি তরোয়া এলাকায় পৌঁছালে হঠাৎ দুর্গন্ধযুক্ত ধোঁয়া বের হয় ইঞ্জিন দিয়ে। পরক্ষণেই ইঞ্জিন বন্ধ হয়ে ট্রেন থেমে যায়। যাচাই করে দেখি ট্রেনের মেইন জেনারেটরে সমস্যা। সন্ধ্যা ৬টা নাগাদ উদ্ধারকারী ইঞ্জিন এসে ট্রেনটিকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে বলে জানান তিনি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!